1. admin@dainikdurnitirsongbad.com : admin_news :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গঙ্গাচড়ায় ৩০০ দুস্থ পরিবারের পাশে জেলা পরিষদ নিজস্ব অর্থায়নে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কৃষকদল নেতার পরিবারের বিরুদ্ধে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ রংপুরে এসপিজিআরসি নেতা এম. নাসিম খানের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত আরপিএমপিতে বিদায় সংবর্ধনায় “আইনের বাইরে কোনো সিদ্ধান্ত নয়” — নতুন ডিআইজি আবদুল মাবুদ রংপুরের ৪ খুনের আগেই কমিশনারের পদায়ন, বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ড: আসামির শার্ট নিয়ে পুলিশের কর্মকর্তাকে ঘিরে নতুন আলোচনা রংপুরে একই পরিবারের চারজনকে শ্বাসরোধে হত্যা নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ। রংপুরে সাংবাদিক লিয়াজ হোসেনের অপারেশন আজ, দেশবাসীর কাছে দোয়া কামনা ইয়াবা সেবন দেখে ফেলায় চার খুন, রাতভর লাশের সঙ্গে ছিল ঘাতকরা: পুলিশ লালমনিরহাটে র‌্যাব-১৩ অভিযানে ১১ কেজি গাঁজাসহ চার নারী গ্রেপ্তার

লালমনিরহাটে আলোচিত শিশু নন্দিনী হ*ত্যা মামলায় প্রধান আসামির মৃ*ত্যুদণ্ড

  • প্রকাশিত : রবিবার, ২৩ অগাস্ট, ২০২৬
  • ৪২ বার পাঠ করা হয়েছে
51

মোঃ ওয়াদুদ আহমেদ মিলু লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলায় প্রধান আসামি বিধান চন্দ্রের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় বিধান চন্দ্রের বাবা রনজিত কুমার ও মা মমতা রানীকে পাঁচ বছর করে কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও তিন মাস করে কারাদণ্ড ভোগ করতে হবে।
রোববার দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
প্রধান আসামি বিধান চন্দ্রের মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত নন্দিনীর স্বজনরা। নন্দিনীর বাবা নলনী মোহন বর্মন বলেন, আদালতের রায়ে তারা সন্তুষ্ট। তিনি প্রধান আসামির মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি জানান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হুমায়ুন রেজা স্বপন বলেন, মাত্র ছয় কার্যদিবসের মধ্যে চাঞ্চল্যকর এই হত্যা মামলার বিচারিক কার্যক্রম শেষ করে রায় ঘোষণা করা হয়েছে। দ্রুত বিচার সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
রায় ঘোষণার পর মামলাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নিহতের পরিবার আদালতের রায়ে ন্যায়বিচার পেয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৬ জুন বিকেল থেকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় সাত বছর বয়সী শিশু নন্দিনী। পরিবারের সদস্য ও স্থানীয়রা সারারাত খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরদিন মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে নরম মাটি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে সেখানে মাটি খুঁড়ে বস্তাবন্দি অবস্থায় নন্দিনীর মরদেহ উদ্ধার করা হয়।
শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগের ভিত্তিতে স্থানীয় বিধান চন্দ্রকে আটক করতে গেলে বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যান লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক প্রধান। এ সময় বিক্ষুব্ধ জনতা তাদের বহরে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। সংঘর্ষে অন্তত ১৮ পুলিশ সদস্য আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি