1. admin@dainikdurnitirsongbad.com : admin_news :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গঙ্গাচড়ায় ৩০০ দুস্থ পরিবারের পাশে জেলা পরিষদ নিজস্ব অর্থায়নে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কৃষকদল নেতার পরিবারের বিরুদ্ধে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ রংপুরে এসপিজিআরসি নেতা এম. নাসিম খানের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত আরপিএমপিতে বিদায় সংবর্ধনায় “আইনের বাইরে কোনো সিদ্ধান্ত নয়” — নতুন ডিআইজি আবদুল মাবুদ রংপুরের ৪ খুনের আগেই কমিশনারের পদায়ন, বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ড: আসামির শার্ট নিয়ে পুলিশের কর্মকর্তাকে ঘিরে নতুন আলোচনা রংপুরে একই পরিবারের চারজনকে শ্বাসরোধে হত্যা নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ। রংপুরে সাংবাদিক লিয়াজ হোসেনের অপারেশন আজ, দেশবাসীর কাছে দোয়া কামনা ইয়াবা সেবন দেখে ফেলায় চার খুন, রাতভর লাশের সঙ্গে ছিল ঘাতকরা: পুলিশ লালমনিরহাটে র‌্যাব-১৩ অভিযানে ১১ কেজি গাঁজাসহ চার নারী গ্রেপ্তার

কৃষকদল নেতার পরিবারের বিরুদ্ধে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬
  • ৪৬ বার পাঠ করা হয়েছে
60

ওয়াদুদ আহমেদ মিলু লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা ও বসতবাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ করতে সহযোগিতা করার অভিযোগ তুলে ইউপি সদস্য আব্দুল করিমকে মারধরের অভিযোগ উঠেছে চলবলা ইউনিয়ন কৃষকদল সভাপতি শাহ আলমের পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

 

দুহুলী বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী ইউপি সদস্য আব্দুল করিম।

 

তিনি অভিযোগ করে বলেন, গত ১৯ আগস্ট স্থানীয় এক নারী তার ওপর হামলা ও বসতবাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ দেন। ওই অভিযোগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা না থাকলেও ভুক্তভোগী নারীকে নাকি তিনি থানায় সহযোগিতা করেছেন এমন অভিযোগে শাহ আলমের পরিবারের সদস্যরা তার ওপর ক্ষুব্ধ হন। এরই ধারাবাহিকতায় গত ২৮ আগস্ট সকালে পথরোধ করে কৃষক দল নেতা শাহআলম এর ছেলে মেহেদী হাসান, স্ত্রী মনোয়ারা বেগমসহ কয়েকজন তার ওপর হামলা চালায় বলে দাবি করেন আব্দুল করিম। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনটি জোরপূর্বক নিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

 

আব্দুল করিম জানান, এ ঘটনায় তিনি কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তিনি। তিনি আরো জানান, গত ১৯ আগস্ট কৃষকদল নেতা শাহআলম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রবাসীর স্ত্রী রোজিনার বাড়িতে হামলা করে বাড়িঘর ভাংচুর করে এমন একটি ভিডিও ভাইরাল হয়। এঘটনার পর দিন প্রবাসীর স্ত্রী বাদী হয়ে কালীগঞ্জ একটি মামলা দায়ের করলে সকালে দল তাকে বহিষ্কার করে। বিকালে পার্শ্ববর্তী হাতিবান্ধা উপজেলা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সেই থেকে তিনি কারা রয়েছেন। শাহ আলম জেল হাজত থেকে ছাড়া পেলে তার উপর আবারো আক্রমণ এর আশংকা করতছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি