
নিজস্ব প্রতিবেদক | রংপুরঃ দৈনিক দুর্নীতির সংবাদ-এর স্টাফ রিপোর্টার এবং জনপ্রিয় সাংবাদিক লিয়াজ হোসেন লাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আজ সকাল ৮ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর একটি গুরুত্বপূর্ণ অপারেশন হবে।
তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অপারেশনটি অত্যন্ত সংবেদনশীল এবং তারা অত্যন্ত চিন্তিত। সাংবাদিক লিয়াজের অপারেশনের সফলতার জন্য তাঁর পরিবার সকল সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। তাঁরা আশা করছেন, সবার দোয়ায় তিনি সুস্থ হয়ে দ্রুত কর্মক্ষেত্রে ফিরে আসবেন।
দৈনিক দুর্নীতির সংবাদ পরিবারও তাঁদের এই নিবেদিতপ্রাণ সংবাদকর্মীর দ্রুত এবং পূর্ণ আরোগ্য কামনা করছে।
Leave a Reply