1. admin@dainikdurnitirsongbad.com : admin_news :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গঙ্গাচড়ায় ৩০০ দুস্থ পরিবারের পাশে জেলা পরিষদ নিজস্ব অর্থায়নে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কৃষকদল নেতার পরিবারের বিরুদ্ধে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ রংপুরে এসপিজিআরসি নেতা এম. নাসিম খানের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত আরপিএমপিতে বিদায় সংবর্ধনায় “আইনের বাইরে কোনো সিদ্ধান্ত নয়” — নতুন ডিআইজি আবদুল মাবুদ রংপুরের ৪ খুনের আগেই কমিশনারের পদায়ন, বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ড: আসামির শার্ট নিয়ে পুলিশের কর্মকর্তাকে ঘিরে নতুন আলোচনা রংপুরে একই পরিবারের চারজনকে শ্বাসরোধে হত্যা নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ। রংপুরে সাংবাদিক লিয়াজ হোসেনের অপারেশন আজ, দেশবাসীর কাছে দোয়া কামনা ইয়াবা সেবন দেখে ফেলায় চার খুন, রাতভর লাশের সঙ্গে ছিল ঘাতকরা: পুলিশ লালমনিরহাটে র‌্যাব-১৩ অভিযানে ১১ কেজি গাঁজাসহ চার নারী গ্রেপ্তার

লালমনিরহাটে র‌্যাব-১৩ অভিযানে ১১ কেজি গাঁজাসহ চার নারী গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ২৩ অগাস্ট, ২০২৬
  • ৪০ বার পাঠ করা হয়েছে
55

লালমনিরহাট প্রতিনিধিঃলালমনিরহাটের কালীগঞ্জে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ চার নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)।

আজ রবিবার (২৩ আগস্ট) র‌্যাব-১৩ এক প্রেস বিজ্ঞপ্তি জানায়, গতকাল শনিবার বিকেলে কালীগঞ্জ উপজেলার কাকিনা জিরো পয়েন্ট মোড়ে মা মার্কেটের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে এসব গাঁজা জব্দ করা হয়।

র‌্যাব আরো জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা রাখার অভিযোগে রংপুর মহানগরীর আলমনগর মুসলিমপাড়া এলাকার রোকসানা (৪০), রংপুর জেলার কাউনিয়া উপজেলার গোপাল এলাকার মর্জিনা (৪৫) এবং রংপুর মহানগরীর নওপাড়া রেলগেট লিচু বাগান এলাকার রওশনারা (৩৭) ও মনি (৩৫)কে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নারীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরে গ্রেপ্তার চার নারী ও জব্দ করা গাঁজা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি