
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীদের সংগঠন এসপিজিআরসি-বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক ও মহান নেতা মরহুম আলহাজ্ব এম. নাসিম খানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল, শোক র্যালি, কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ।
সকাল ৯টায় কোরআনখানির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১১টায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাকিস্তান থেকে প্রকাশিত ‘জং সানডে ম্যাগাজিন’-এর সাব-এডিটর মো. হুমায়ুন জাফর। বিশেষ অতিথি ছিলেন এসপিজিআরসি কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী এম. শওকত আলী।
বাদ জুমা নগরীর ২নং ইস্পাহানী ক্যাম্পস্থ এসপিজিআরসি-বাংলাদেশের কার্যালয় থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুসলিমপাড়া রেলওয়ে কবরস্থানে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এসপিজিআরসি-
বাংলাদেশের প্রয়াত মহান নেতা আলহাজ্ব এম. নাসিম খানের কবর জিয়ারত করা হয়। সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ তাঁর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
কবর জিয়ারত শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তরুণ সংগঠক মো. সায়েম এবং ২নং ইস্পাহানী ক্যাম্প জামে মসজিদের ইমাম ও মোয়াজ্জেম মো. আব্দুল মালেক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসপিজিআরসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রংপুর সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোর্শেদ আলম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মাসুদ ছোটু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আইয়ুব আলী, মীরপুর-১২ শাখার সভাপতি জালাল উদ্দিন ভন্টু, খুলনার খালিশপুর শাখার সভাপতি ফরিদ খান, প্রেস সেক্রেটারি গোলাম হাসনাইন, রাজশাহী শাখার সভাপতি আলহাজ্ব মো. শাহাবুদ্দিন, তথ্য বিষয়ক সম্পাদক আখতার হোসেন, রংপুর শাখার সভাপতি মো. শরফুদ্দিন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. খুরশিদ আলম, অর্থ সম্পাদক মো. নাসিম, প্রচার সম্পাদক মো. জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আবু তৈয়ুব আনছারী, সদস্য এম.এ বারী, আউয়াল দাউদ, ভোলা, ওয়াকিল আহমেদ মুন্না, এসপিজিআরসি চট্টগ্রাম জেলার রৌফাবাদ শাখার সহ-সভাপতি আব্দুস সামাদ, সাধারন সম্পাদক আজিজ রায়হান, সমাজ কল্যাণ বিষয়ক মো: বাহার, এসপিজিআরসি এসবি নগর কমিটির সভাপতি রিয়াজ আহমেদ টুলু, যূগ্ম সাধারণ সম্পাদক মো: সাব্বির, অর্থ সম্পাদক আসলাম রাহি, প্রচার সম্পাদক মাহামুদ আলম, এসপিজিআরসি ফিরোজশাহ শাখার সভাপতি মো: ইকবাল, দপ্তর সম্পাদক মো: ফয়সাল ও সিরাজগঞ্জ উল্লাপাড়ার শাখার নেতৃবৃন্দসহ সারাদেশে বিভিন্ন বিভাগের ও জেলার রেতৃবৃন্দ।
এছাড়া ঢাকা, মীরপুর, খুলনা, চট্টগ্রাম, এসবি নগর, ফিরোজশাহ, সিরাজগঞ্জের উল্লাপাড়া, গাইবান্ধা, রাজশাহী, যশোর
এবং রংপুরসহ দেশের বিভিন্ন জেলা ও শাখার নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
রাজশাহীতেও দোয়া ও মিলাদ
এদিকে, মরহুম আলহাজ্ব এম. নাসিম খানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এসপিজিআরসি-বাংলাদেশের রাজশাহী শাখার উদ্যোগে নগরীর সিরল কলোনীতে বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও উর্দুভাষী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দোয়া ও মোনাজাতে মরহুম এম. নাসিম খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি উর্দুভাষী জনগোষ্ঠীর অধিকার ও কল্যাণে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
অপর দিকে বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীদের সংগঠন এসপিজিআরসি-
বাংলাদেশকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে তিন দিনব্যাপী স্মরণসভা ও ১৮তম বার্ষিক কাউন্সিলের আয়োজন করা হয়।
এর মধ্যে ২৯ থেকে ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে
১৮তম বার্ষিক কাউন্সিলের আয়োজন করা হয়। ২৯ আগষ্ট সকাল ১১টা আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
আয়োজকরা জানান, দীর্ঘ ৫৫ বছর ধরে বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে আসছে এসপিজিআরসি-বাংলাদেশ। সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যেই এবারের স্মরণসভা ও কাউন্সিলের আয়োজন করা হয়েছে।
Leave a Reply