1. admin@dainikdurnitirsongbad.com : admin_news :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গঙ্গাচড়ায় ৩০০ দুস্থ পরিবারের পাশে জেলা পরিষদ নিজস্ব অর্থায়নে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কৃষকদল নেতার পরিবারের বিরুদ্ধে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ রংপুরে এসপিজিআরসি নেতা এম. নাসিম খানের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত আরপিএমপিতে বিদায় সংবর্ধনায় “আইনের বাইরে কোনো সিদ্ধান্ত নয়” — নতুন ডিআইজি আবদুল মাবুদ রংপুরের ৪ খুনের আগেই কমিশনারের পদায়ন, বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ড: আসামির শার্ট নিয়ে পুলিশের কর্মকর্তাকে ঘিরে নতুন আলোচনা রংপুরে একই পরিবারের চারজনকে শ্বাসরোধে হত্যা নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ। রংপুরে সাংবাদিক লিয়াজ হোসেনের অপারেশন আজ, দেশবাসীর কাছে দোয়া কামনা ইয়াবা সেবন দেখে ফেলায় চার খুন, রাতভর লাশের সঙ্গে ছিল ঘাতকরা: পুলিশ লালমনিরহাটে র‌্যাব-১৩ অভিযানে ১১ কেজি গাঁজাসহ চার নারী গ্রেপ্তার

কালীগঞ্জে মরহুম আবুল কাশেম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার পাঠ করা হয়েছে
146

ওয়াদুদ আহমেদ মিলু লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দুহুলী এস সি স্কুল এন্ড কলেজ মাঠে মরহুম আবুল কাশেম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর প্রথম রাউন্ডের শেষ খেলা আজ অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি রোকন উদ্দিন বাবুল চলবলা ইউনিয়নের প্রধান নির্বাচন সমন্বয়ক বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মোঃ মাসুদ রানা। খেলা শুরুর আগে প্রধান অতিথি বেলুন উড়িয়ে ও খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হয়ে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

এ সময় প্রধান অতিথি মোঃ মাসুদ রানা বলেন,

“তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মরহুম আবুল কাশেমের স্মৃতিকে ধারণ করে এই ধরনের আয়োজন এলাকার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।”

খেলায় দু’দলই শুরু থেকে শেষ পর্যন্ত প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেয়। মাঠজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ক্রীড়ানুরাগী দর্শক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, মরহুম আবুল কাশেম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এ বিভিন্ন এলাকার মোট একাধিক দল অংশগ্রহণ করছে। প্রথম রাউন্ড শেষে শিগগিরই পরবর্তী রাউন্ডের খেলা শুরু হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি