1. admin@dainikdurnitirsongbad.com : admin_news :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গঙ্গাচড়ায় ৩০০ দুস্থ পরিবারের পাশে জেলা পরিষদ নিজস্ব অর্থায়নে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কৃষকদল নেতার পরিবারের বিরুদ্ধে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ রংপুরে এসপিজিআরসি নেতা এম. নাসিম খানের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত আরপিএমপিতে বিদায় সংবর্ধনায় “আইনের বাইরে কোনো সিদ্ধান্ত নয়” — নতুন ডিআইজি আবদুল মাবুদ রংপুরের ৪ খুনের আগেই কমিশনারের পদায়ন, বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ড: আসামির শার্ট নিয়ে পুলিশের কর্মকর্তাকে ঘিরে নতুন আলোচনা রংপুরে একই পরিবারের চারজনকে শ্বাসরোধে হত্যা নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ। রংপুরে সাংবাদিক লিয়াজ হোসেনের অপারেশন আজ, দেশবাসীর কাছে দোয়া কামনা ইয়াবা সেবন দেখে ফেলায় চার খুন, রাতভর লাশের সঙ্গে ছিল ঘাতকরা: পুলিশ লালমনিরহাটে র‌্যাব-১৩ অভিযানে ১১ কেজি গাঁজাসহ চার নারী গ্রেপ্তার

ভূমিকম্পে হতাহতের খবরে প্রধান উপদেষ্টার শোক

  • প্রকাশিত : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বার পাঠ করা হয়েছে
89

ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

এরই মধ্যে এক শিশুসহ কমপক্ষে পাঁচজনের মৃত্যু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরে কারখানা শ্রমিক ও ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে একশর কাছাকাছি ব্যক্তি আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন।

প্রধান উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, জনগণ ধৈর্য ও সাহস ধরে এ পরিস্থিতি মোকাবিল করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি