
যুদ্ধবিরতি গাজা পুনর্গঠনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনাকে পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সোমবার (১৭ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পূনর্গঠনে ‘২০ দফা শান্তি চুক্তি’র প্রস্তাবনার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে নিরাপত্তা পরিষদ। যাতে রয়েছে যুদ্ধে বিপর্যস্ত গাজার নিরাপত্তা নিশ্চিতে একটি ‘বোর্ড অব পিস’ গঠনের প্রস্তাব।
যুদ্ধবিরতি ও জিম্মি হস্তান্তরে ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তিতে সম্মত হলেও এ দফায় জাতিসংঘের এই প্রস্তাবনা গ্রহণে পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।
Leave a Reply