1. admin@dainikdurnitirsongbad.com : admin_news :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ভারতীয় ড্রোন রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে ভূয়া এসএসসি প্রশ্নপত্র বিক্রয়কারী ছাত্র আটক রংপুরে সিজারের পর পেটে ‘গজ কাপড়’ রেখে সেলাইয়ের অভিযোগ  রংপুরে ৭২ বোতল ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার  রংপুর সিও বাজারের দুপাশে রাস্তা ও পার্কিং স্থান দখলের মহোৎসব চলবলা ইউনিয়নের সতীর পাড় নদীতে সেতু না থাকায় ভোগান্তিতে ৫০ হাজার মানুষ ২৪ ঘন্টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের পৃথক পৃথক অভিযানে ভুয়া পুলিশ, গাঁজাসেবনকারী, হেরোইন ও ইয়াবা উদ্ধার ও পরোয়ানাভুক্ত মোট ২৪ আসামি গ্রেফতার। রংপুরের হাজীরহাটে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা উদ্ধার, আটক ১ পীরগাছায় মারধরের শিকার বিদ্যুৎ কর্মী, এজাহার দিলেও মামলা হয়নি রংপুর হাজীরহাট মেট্রোপলিটন থানার ওভিযানেওয়ারেন্ট ভুক্ত পলাতক দুই মাদক ব্যবসাই গ্রেপ্ততার।

কালীগঞ্জ ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪২ বার পাঠ করা হয়েছে
62

ওয়াদুদ আহমেদ মিলু লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদিঘি গুচ্ছগ্রাম এলাকায় ট্রেনে কাটা পড়ে প্রায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে ওই বৃদ্ধা রেললাইনের পাশ দিয়ে চলাচল করছিলেন। এ সময় হঠাৎ দ্রুতগামী একটি ট্রেন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।

 

পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত বৃদ্ধার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়রা ধারণা করছেন, তিনি পাশের কোনো গ্রামের বাসিন্দা হতে পারেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি