1. admin@dainikdurnitirsongbad.com : admin_news :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ভারতীয় ড্রোন রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে ভূয়া এসএসসি প্রশ্নপত্র বিক্রয়কারী ছাত্র আটক রংপুরে সিজারের পর পেটে ‘গজ কাপড়’ রেখে সেলাইয়ের অভিযোগ  রংপুরে ৭২ বোতল ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার  রংপুর সিও বাজারের দুপাশে রাস্তা ও পার্কিং স্থান দখলের মহোৎসব চলবলা ইউনিয়নের সতীর পাড় নদীতে সেতু না থাকায় ভোগান্তিতে ৫০ হাজার মানুষ ২৪ ঘন্টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের পৃথক পৃথক অভিযানে ভুয়া পুলিশ, গাঁজাসেবনকারী, হেরোইন ও ইয়াবা উদ্ধার ও পরোয়ানাভুক্ত মোট ২৪ আসামি গ্রেফতার। রংপুরের হাজীরহাটে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা উদ্ধার, আটক ১ পীরগাছায় মারধরের শিকার বিদ্যুৎ কর্মী, এজাহার দিলেও মামলা হয়নি রংপুর হাজীরহাট মেট্রোপলিটন থানার ওভিযানেওয়ারেন্ট ভুক্ত পলাতক দুই মাদক ব্যবসাই গ্রেপ্ততার।

দলগ্রাম বাজারে পেট্রোল-ডিজেল সিন্ডিকেটের অভিযোগ, তৌহিদ স্টোরের বিরুদ্ধে ক্ষোভ

  • প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫৮ বার পাঠ করা হয়েছে
83

ওয়াদুদ আহমেদ মিলু লালমনিরহাট প্রতিনিধিঃলালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রিকে কেন্দ্র করে সিন্ডিকেটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বাজারের তৌহিদ স্টোরের প্রোপ্রাইটর নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে কৌশলে জ্বালানি তেল মজুদ ও নিয়ন্ত্রণ করে কৃত্রিম সংকট তৈরি করছেন।

ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, চাহিদা থাকা সত্ত্বেও অনেক সময় খুচরা ক্রেতাদের কাছে পেট্রোল-ডিজেল বিক্রি করা হয় না। আবার নির্দিষ্ট কিছু ক্রেতার কাছে বেশি দামে সরবরাহ করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এতে করে সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, “বাজারে তেল পাওয়া গেলেও সহজে কেনা যায় না। সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ।”

এ বিষয়ে অভিযুক্ত তৌহিদ স্টোরের প্রোপ্রাইটর নজরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল বলছে, দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি