1. admin@dainikdurnitirsongbad.com : admin_news :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ভারতীয় ড্রোন রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে ভূয়া এসএসসি প্রশ্নপত্র বিক্রয়কারী ছাত্র আটক রংপুরে সিজারের পর পেটে ‘গজ কাপড়’ রেখে সেলাইয়ের অভিযোগ  রংপুরে ৭২ বোতল ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার  রংপুর সিও বাজারের দুপাশে রাস্তা ও পার্কিং স্থান দখলের মহোৎসব চলবলা ইউনিয়নের সতীর পাড় নদীতে সেতু না থাকায় ভোগান্তিতে ৫০ হাজার মানুষ ২৪ ঘন্টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের পৃথক পৃথক অভিযানে ভুয়া পুলিশ, গাঁজাসেবনকারী, হেরোইন ও ইয়াবা উদ্ধার ও পরোয়ানাভুক্ত মোট ২৪ আসামি গ্রেফতার। রংপুরের হাজীরহাটে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা উদ্ধার, আটক ১ পীরগাছায় মারধরের শিকার বিদ্যুৎ কর্মী, এজাহার দিলেও মামলা হয়নি রংপুর হাজীরহাট মেট্রোপলিটন থানার ওভিযানেওয়ারেন্ট ভুক্ত পলাতক দুই মাদক ব্যবসাই গ্রেপ্ততার।

তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

  • প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পাঠ করা হয়েছে
52

স্টাফ রিপোর্টার রংপুর।আজ (২৮ মার্চ) শনিবার বিকেলে রংপুরেও জ্বালানি তেল মজুতের অপচেষ্টা রোধ ও জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণে তেলের ডিপোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

রংপুর নগরীর তেলের ডিপোতে বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা পেট্রোলিয়াম রংপুর অঞ্চলের সেলস অফিসার মোহসিন আলী।

 

এদিকে সারাদেশের মতো রংপুরেও জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। রংপুর জেলার প্রায় তেল পাম্প বন্ধ। কয়েকটি পাম্পে তেল মিললেও দীর্ঘ লাইন ধরে তা সংগ্রহ করতে হচ্ছে মোটরসাইকেল চালকদের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। পর্যাপ্ত তেল না পেয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে তাদের মাঝে। অন্যদিকে পাম্প মালিকদের দাবি চাহিদা অনুযায়ী তেল সরবরাহ হচ্ছে না। যার কারণে এই সংকট দেখা দিয়েছে।

 

পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনকে রংপুরের সাংগঠনিক সম্পাদক রিয়াজ আহমেদ শোভন জানান, টানা কয়েকদিন থেকে সরবরাহকারী প্রতিষ্ঠান গুলো চাহিদার তুলনায় অনেক কম জ্বালানি সরবরাহ দিচ্ছে। যার কারণে তেল নিয়ে সংকট দেখা দিয়েছে। এসময় তিনি পাম্পের নিরাপত্তায় পেট্রোল পাম্পগুলোতে পুলিশ মোতায়েনের অনুরোধ জানান প্রশাসনের কাছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি