
ষ্টাফ রিপোর্টারঃ রয়্যলিটি মেগামল কর্তৃপক্ষ রংপুরের একজন প্রবীণ সাংবাদিক ওয়াদুদ আলী কে পূর্ব পরিকল্পিত ভাবে মব সৃষ্টি করে চাঁদাবাজ হিসেবে জেলহাজতে পাঠানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন, রংপুরের সভাপতি ও বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক এনামুল হক স্বাধীন।
সাংবাদিক এনামুল হক স্বাধীন বলেন যে তাদের পূর্ব পরিচয়ের সুত্র ধরে ঈদুল ফিতর উপলক্ষে কিছু ঈদ বস্ত্র বাকিতে কিনতে চেয়েছিলেন সিনিয়র সাংবাদিক ওয়াদুদ আলী। সম্প্রতি কয়েকদিন আগে রয়্যলিটি মেগামলে দেশীয় পণ্যকে বিদেশি পণ্য হিসেবে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকারের ত্রিশ হাজার টাকা জরিমানা করেছিলেন। উক্ত জরিমানার ঘটনা সিনিয়র সাংবাদিক ওয়াদুদ ঘটিয়েছে এমন ধারণার ভিত্তি করে সাংবাদিক ওয়াদুদের বিরুদ্ধে লাইভে ভুল স্বীকার করা সত্ত্বেও চাঁদাবাজ ও ও ভুয়া সাংবাদিক হিসেবে মব সৃষ্টি করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সিনিয়র সাংবাদিক ওয়াদুদ আলী রংপুর প্রেসক্লাবের পর পর দু’বারসহ ৩ বারের সাবেক সাধারণ সম্পাদক এবং পর পর ৩ বারসহ মোট ৫ বারের সাবেক কোষাধ্যক্ষ নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিক ও সংগঠক দৈনিক ইত্তেফাক পত্রিকার ও বেসরকারি চ্যানেল ওয়ান এর ওয়াদুদ আলী রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক ও আন্তঃনগর ট্রেন রংপুর এক্সপ্রেস আন্দোলনের সফল রূপকার ও সংগঠক এবং দীর্ঘদিনের খেটে খাওয়া গণমানুষের পক্ষে লড়াকু সৈনিক।রংপুরের সাবেক প্রগতিশীল ছাত্রনেতা ও সংগঠকসহ অসংখ্য সামাজিক,সাংস্কৃতিক,পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।তার নামে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে রংপুরের চিহ্নিত দালালেরা পুঁজিবাদের পুঁজিবাদের বাটপারেরা একত্রিত হয়ে গণমানুষের সেই মুক্তিকামী সাংবাদিক ওয়াদুদকে মর্যাদা হানি করে কারাগারে পাঠিয়ে দিয়েছে।
বিষয়টি রংপুরে কর্মরত সাংবাদিকদের জন্য অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাই।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলায় প্রতিবাদ, স্মারকলিপি ও মানববন্ধন কর্মসূচিসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান সাংবাদিক এনামুল হক স্বাধীন।
Leave a Reply