1. admin@dainikdurnitirsongbad.com : admin_news :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ভারতীয় ড্রোন রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে ভূয়া এসএসসি প্রশ্নপত্র বিক্রয়কারী ছাত্র আটক রংপুরে সিজারের পর পেটে ‘গজ কাপড়’ রেখে সেলাইয়ের অভিযোগ  রংপুরে ৭২ বোতল ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার  রংপুর সিও বাজারের দুপাশে রাস্তা ও পার্কিং স্থান দখলের মহোৎসব চলবলা ইউনিয়নের সতীর পাড় নদীতে সেতু না থাকায় ভোগান্তিতে ৫০ হাজার মানুষ ২৪ ঘন্টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের পৃথক পৃথক অভিযানে ভুয়া পুলিশ, গাঁজাসেবনকারী, হেরোইন ও ইয়াবা উদ্ধার ও পরোয়ানাভুক্ত মোট ২৪ আসামি গ্রেফতার। রংপুরের হাজীরহাটে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা উদ্ধার, আটক ১ পীরগাছায় মারধরের শিকার বিদ্যুৎ কর্মী, এজাহার দিলেও মামলা হয়নি রংপুর হাজীরহাট মেট্রোপলিটন থানার ওভিযানেওয়ারেন্ট ভুক্ত পলাতক দুই মাদক ব্যবসাই গ্রেপ্ততার।

রংপুরের সিনিয়র সাংবাদিক ও সমাজসেবক ওয়াদুদ আলীর অবিলম্বে মুক্তি দাবি করেন সাংবাদিক আতিক।

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১০১ বার পাঠ করা হয়েছে
127

নিজস্ব প্রতিবেদকঃ  সিনিয়র সাংবাদিক ওয়াদুদ আলী একজন মানসিক ও ভারসাম্যহীন রোগী, ঈদের দিবাগত রাতে রয়েলিটি মেগামলের  চেয়ারম্যান চাঁদাবাজির দায়ে বয়জ্যেষ্ঠ সাংবাদিক ওয়াদুদ আলীকে জেলহাজতে প্রেরণ করেন। তখন থেকেই রংপুরের কর্মরত সাংবাদিক মহলে বিভিন্ন ধরনের কল্পনা এবং জল্পনা উঠে । বিভিন্ন সাংবাদিক সংগঠন এর নেতানেত্রীরা বলেন রয়েলিটি মেগা মলের চেয়ারম্যানের সাথে সুসম্পর্ক থাকায় বাকিতে পণ্য ক্রয় করতে গিয়ে সাংবাদিক ওয়াদুদ আলী হয়ে গেলেন চাঁদাবাজ ও মিথ্যা মামলার শিকার। এদিকে গণকন্ঠের বিশেষ প্রতিনিধি আতিকুর রহমান আতিক এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

গণকন্ঠের বিশেষ প্রতিনিধি আতিকুর রহমান আতিক বলেন বয়জ্যেষ্ঠ সাংবাদিক ওয়াদুদ আলী  রংপুর প্রেসক্লাবের পর পর দু’বারসহ ৩ বারের সাবেক সাধারণ সম্পাদক এবং পর পর ৩ বারসহ মোট ৫ বারের সাবেক কোষাধ্যক্ষ নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিক ও সংগঠক দৈনিক ইত্তেফাক পত্রিকার ও বেসরকারি চ্যানেল ওয়ান এর ওয়াদুদ আলী রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক ও আন্তঃনগর ট্রেন রংপুর এক্সপ্রেস আন্দোলনের সফল রূপকার ও সংগঠক এবং দীর্ঘদিনের খেটে খাওয়া গণমানুষের পক্ষে লড়াকু সৈনিক।

রংপুরের সাবেক প্রগতিশীল ছাত্রনেতা ও সংগঠকসহ অসংখ্য সামাজিক,সাংস্কৃতিক,পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।তার নামে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে রংপুরের চিহ্নিত দালালেরা পুঁজিবাদের পুঁজিবাদের বাটপারেরা একত্রিত হয়ে গণমানুষের সেই মুক্তিকামী সাংবাদিক ওয়াদুদকে মর্যাদা হানি করে কারাগারে পাঠিয়ে দিয়েছে। তাই দেশের সকল সাংবাদিক গণমাধ্যম কর্মীদের একাত্মতা হয়ে এক হও এবং ওয়াদুদের মুক্তির জন্য গণবিপ্লব অনিবার্য প্রয়োজন।তাই আহ্বান রেখে গণকন্ঠের বিশেষ প্রতিনিধি আতিকুর রহমান আতিক দুর্বার আন্দোলন করার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি