1. admin@dainikdurnitirsongbad.com : admin_news :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ভারতীয় ড্রোন রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে ভূয়া এসএসসি প্রশ্নপত্র বিক্রয়কারী ছাত্র আটক রংপুরে সিজারের পর পেটে ‘গজ কাপড়’ রেখে সেলাইয়ের অভিযোগ  রংপুরে ৭২ বোতল ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার  রংপুর সিও বাজারের দুপাশে রাস্তা ও পার্কিং স্থান দখলের মহোৎসব চলবলা ইউনিয়নের সতীর পাড় নদীতে সেতু না থাকায় ভোগান্তিতে ৫০ হাজার মানুষ ২৪ ঘন্টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের পৃথক পৃথক অভিযানে ভুয়া পুলিশ, গাঁজাসেবনকারী, হেরোইন ও ইয়াবা উদ্ধার ও পরোয়ানাভুক্ত মোট ২৪ আসামি গ্রেফতার। রংপুরের হাজীরহাটে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা উদ্ধার, আটক ১ পীরগাছায় মারধরের শিকার বিদ্যুৎ কর্মী, এজাহার দিলেও মামলা হয়নি রংপুর হাজীরহাট মেট্রোপলিটন থানার ওভিযানেওয়ারেন্ট ভুক্ত পলাতক দুই মাদক ব্যবসাই গ্রেপ্ততার।

প্রতিষ্ঠাতার স্মৃতিতে ব্লিং লেদারের কম্বল বিতরণ কার্যক্রম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পাঠ করা হয়েছে
104

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলায় ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডের প্রতিষ্ঠাতা মরহুম মোহাম্মদ সেলিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এই মানবিক উদ্যোগের মাধ্যমে হতদরিদ্র পরিবার ও কওমি মাদ্রাসার ছাত্রদের শীতের কষ্ট লাঘবে সহায়তা প্রদান করা হয়।

 

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে কোম্পানির চত্বরে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হাসানুজ্জামান হাসানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান খাজা রেহান বখত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন।

 

 

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হাসানুজ্জামান হাসান বলেন, “আমাদের প্রতিষ্ঠাতা মরহুম মোহাম্মদ সেলিম সবসময় সমাজসেবায় উৎসাহিত করতেন। তার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে এই কার্যক্রম তার আদর্শকে বাঁচিয়ে রাখার একটি প্রয়াস। আমরা স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হয়ে এমন উদ্যোগ অব্যাহত রাখব।”

 

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন কওমি মাদ্রাসার ছাত্রসহ হতদরিদ্র পরিবারের কয়েক শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন কোম্পানির কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধাভোগীরা। এই উদ্যোগ শীতের কষ্টে থাকা মানুষদের মুখে হাসি ফুটিয়েছে এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি