1. admin@dainikdurnitirsongbad.com : admin_news :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ভারতীয় ড্রোন রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে ভূয়া এসএসসি প্রশ্নপত্র বিক্রয়কারী ছাত্র আটক রংপুরে সিজারের পর পেটে ‘গজ কাপড়’ রেখে সেলাইয়ের অভিযোগ  রংপুরে ৭২ বোতল ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার  রংপুর সিও বাজারের দুপাশে রাস্তা ও পার্কিং স্থান দখলের মহোৎসব চলবলা ইউনিয়নের সতীর পাড় নদীতে সেতু না থাকায় ভোগান্তিতে ৫০ হাজার মানুষ ২৪ ঘন্টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের পৃথক পৃথক অভিযানে ভুয়া পুলিশ, গাঁজাসেবনকারী, হেরোইন ও ইয়াবা উদ্ধার ও পরোয়ানাভুক্ত মোট ২৪ আসামি গ্রেফতার। রংপুরের হাজীরহাটে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা উদ্ধার, আটক ১ পীরগাছায় মারধরের শিকার বিদ্যুৎ কর্মী, এজাহার দিলেও মামলা হয়নি রংপুর হাজীরহাট মেট্রোপলিটন থানার ওভিযানেওয়ারেন্ট ভুক্ত পলাতক দুই মাদক ব্যবসাই গ্রেপ্ততার।

নেত্রকোণায় দত্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পাঠ করা হয়েছে
98

শামীম তালুকদার নেত্রকোণাঃ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় দত্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সিরাতুন্নবী (সা.) মাহফিল-২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনমুন জাহান লিজা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে মূল্যবান বয়ান পেশ করেন এন. আকন্দ কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মতিন।

এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আলোকপাত করে বক্তারা বলেন, বর্তমান সময়ে নৈতিক সমাজ গঠনে প্রিয় নবীর সুন্নাহ অনুসরণের কোনো বিকল্প নেই। আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা মনোজ্ঞ হামদ, নাত ও ইসলামী সংগীত পরিবেশন করে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. জুবায়েদ হোসেন ও মাহমুদুল হাসান। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষক মাওলানা ওয়াদুদ আলম, মো. রেজাউল কবীর,গোলাম রসুল,সাজ্জাদুর রহমান আকন্দ, নাজমুল হাসান খান শুভ প্রমুখ। এছাড়াও শরীফ উদ্দিন খান পাঠান কিরণসহ বিদ্যালয়ের অফিস স্টাফগণ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি