1. admin@dainikdurnitirsongbad.com : admin_news :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ভারতীয় ড্রোন রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে ভূয়া এসএসসি প্রশ্নপত্র বিক্রয়কারী ছাত্র আটক রংপুরে সিজারের পর পেটে ‘গজ কাপড়’ রেখে সেলাইয়ের অভিযোগ  রংপুরে ৭২ বোতল ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার  রংপুর সিও বাজারের দুপাশে রাস্তা ও পার্কিং স্থান দখলের মহোৎসব চলবলা ইউনিয়নের সতীর পাড় নদীতে সেতু না থাকায় ভোগান্তিতে ৫০ হাজার মানুষ ২৪ ঘন্টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের পৃথক পৃথক অভিযানে ভুয়া পুলিশ, গাঁজাসেবনকারী, হেরোইন ও ইয়াবা উদ্ধার ও পরোয়ানাভুক্ত মোট ২৪ আসামি গ্রেফতার। রংপুরের হাজীরহাটে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা উদ্ধার, আটক ১ পীরগাছায় মারধরের শিকার বিদ্যুৎ কর্মী, এজাহার দিলেও মামলা হয়নি রংপুর হাজীরহাট মেট্রোপলিটন থানার ওভিযানেওয়ারেন্ট ভুক্ত পলাতক দুই মাদক ব্যবসাই গ্রেপ্ততার।

লালমনিরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী শান্তের মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার পাঠ করা হয়েছে
75

ওয়াদুদ আহমেদ মিলু লালমনিরহাট প্রতিনিধিঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন ১৭, লালমনিরহাট-২ (কালীগঞ্জ ও আদিতমারী) থেকে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী জনমানুষের নেতা মমতাজ আলী শান্ত আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার দুপুর

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট তিনি এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার বিভিন্ন স্তরের সম্মানিত নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিলকালে মমতাজ আলী শান্ত বলেন,

“আমি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করে আসছি। লালমনিরহাট-২ আসনের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশগ্রহণ করছি।”

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন, যোগ্য ও সৎ নেতৃত্বই পারে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে। তারা আগামীর উন্নয়ন ও জনগণের স্বার্থে মমতাজ আলী শান্তকে বিজয়ী করার আহ্বান জানান।

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে কালীগঞ্জ উপজেলা চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

যোগ্য মানুষকে মূল্যায়ন করুন, আগামীর উন্নয়নের পক্ষে থাকুন—এই স্লোগানকে সামনে রেখে নির্বাচনী মাঠে এগিয়ে চলেছেন স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী শান্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি