
নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন রংপুর-১ সংসদীয় আসনের জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী ব্যারিস্টার মো. মঞ্জু আলী।
২৮ ডিসেম্বর ২০২৫ ইং (রোববার) সকাল সাড়ে ১১টায় রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসের লিচু বাগানে শায়িত পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. হাসানুজ্জামান নাজিম, গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব গোলাম ফারুক, জেলা যুবনেতা আশেক আলী আশিকসহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা।
জিয়ারত শেষে পল্লীবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব হাজী আব্দুর রাজ্জাক।
Leave a Reply