1. admin@dainikdurnitirsongbad.com : admin_news :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ভারতীয় ড্রোন রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে ভূয়া এসএসসি প্রশ্নপত্র বিক্রয়কারী ছাত্র আটক রংপুরে সিজারের পর পেটে ‘গজ কাপড়’ রেখে সেলাইয়ের অভিযোগ  রংপুরে ৭২ বোতল ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার  রংপুর সিও বাজারের দুপাশে রাস্তা ও পার্কিং স্থান দখলের মহোৎসব চলবলা ইউনিয়নের সতীর পাড় নদীতে সেতু না থাকায় ভোগান্তিতে ৫০ হাজার মানুষ ২৪ ঘন্টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের পৃথক পৃথক অভিযানে ভুয়া পুলিশ, গাঁজাসেবনকারী, হেরোইন ও ইয়াবা উদ্ধার ও পরোয়ানাভুক্ত মোট ২৪ আসামি গ্রেফতার। রংপুরের হাজীরহাটে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা উদ্ধার, আটক ১ পীরগাছায় মারধরের শিকার বিদ্যুৎ কর্মী, এজাহার দিলেও মামলা হয়নি রংপুর হাজীরহাট মেট্রোপলিটন থানার ওভিযানেওয়ারেন্ট ভুক্ত পলাতক দুই মাদক ব্যবসাই গ্রেপ্ততার।

লালমনিরহাট-২ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় রোকন উদ্দিন বাবুলকে প্রেস ফাইভ লালমনিরহাটের শুভেচ্ছা

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ বার পাঠ করা হয়েছে
94

 ওয়াদুদ আহমেদ মিলু ( লালমনিরহাট)ঃ লালমনিরহাট-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পাওয়ায় জেলা বিএনপির সহসভাপতি ও জনপ্রিয় জননেতা রোকন উদ্দিন বাবুল-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রেস ফাইভ, লালমনিরহাট।

 

 

এক শুভেচ্ছা বার্তায় প্রেস ফাইভ লালমনিরহাটের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক রেজাউল করিম মানিক এবং আহ্বায়ক আলতাবুর রহমান (গাজী টিভি), লালমনিরহাট এ অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, “রোকন উদ্দিন বাবুল একজন ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় রাজনীতিক। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। লালমনিরহাট-২ আসনের সাধারণ মানুষের সুখ-দুঃখে তিনি সবসময় পাশে থেকেছেন।”

তারা আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন চলছে, সেখানে রোকন উদ্দিন বাবুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তার নেতৃত্বে এই আসনে বিএনপি আরও শক্তিশালী হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে তিনি সফল হবেন।”

প্রেস ফাইভ লালমনিরহাটের পক্ষ থেকে জানানো হয়, রোকন উদ্দিন বাবুলের মনোনয়ন প্রাপ্তিতে লালমনিরহাটের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের মাঝে আশার সঞ্চার হয়েছে।

শেষে তারা রোকন উদ্দিন বাবুলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি