1. admin@dainikdurnitirsongbad.com : admin_news :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ভারতীয় ড্রোন রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে ভূয়া এসএসসি প্রশ্নপত্র বিক্রয়কারী ছাত্র আটক রংপুরে সিজারের পর পেটে ‘গজ কাপড়’ রেখে সেলাইয়ের অভিযোগ  রংপুরে ৭২ বোতল ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার  রংপুর সিও বাজারের দুপাশে রাস্তা ও পার্কিং স্থান দখলের মহোৎসব চলবলা ইউনিয়নের সতীর পাড় নদীতে সেতু না থাকায় ভোগান্তিতে ৫০ হাজার মানুষ ২৪ ঘন্টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের পৃথক পৃথক অভিযানে ভুয়া পুলিশ, গাঁজাসেবনকারী, হেরোইন ও ইয়াবা উদ্ধার ও পরোয়ানাভুক্ত মোট ২৪ আসামি গ্রেফতার। রংপুরের হাজীরহাটে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা উদ্ধার, আটক ১ পীরগাছায় মারধরের শিকার বিদ্যুৎ কর্মী, এজাহার দিলেও মামলা হয়নি রংপুর হাজীরহাট মেট্রোপলিটন থানার ওভিযানেওয়ারেন্ট ভুক্ত পলাতক দুই মাদক ব্যবসাই গ্রেপ্ততার।

লালমনিরহাট-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন বাবুল

  • প্রকাশিত : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পাঠ করা হয়েছে
134

ওয়াদুদ আহমেদ মিলু লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ  লালমনিরহাট-২ (আদিতমারী–কালীগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেয়েছেন রোকন উদ্দিন বাবুল। তিনি লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে দলীয় হাইকমান্ড তার ওপর আস্থা রেখে তাকে এই আসনের জন্য মনোনীত করেছে। মনোনয়ন ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

 

রোকন উদ্দিন বাবুল বিগত ২০১৪ সালে কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের স্বল্পকটার ব্যবস্থা পরাজিত হন, ২০১৮ সালে জাতীয় নির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে ভোটে অংশগ্রহণ করে প্রায় ৮০ হাজার ভোট পেয়েছে পেয়েছিলেন।

 

তার বিপরীতে মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারই ছোট ভাই কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম। যে কারনে এ আসনে বিএনপির মনোনয়ন ঘোষনা অনেকটাই বিলম্বিত হয়েছে। এছাড়াও জোট সমীকরনও এ আসনে বিএনপির মনোনয়ন ঘোষনা বিলম্বিত হয়। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লালমনিরহাট দুই আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন রোকন উদ্দিন বাবুল।

 

এ তথ্যটি নিশ্চিত হওয়া গেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষরিত একটি পত্রে।

 

এছাড়াও বাবুল সমর্থিত একাধিক বিএনপি নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ করে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। রোকনউদ্দিন বাবুলের মনোনয়ন পাওয়াকে কেন্দ্র করে লালমনিরহাট দুই আসনে রোকন উদ্দিন বাবুল সমর্থিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

 

বাবুল সমর্থিত নেতা কর্মীদের অনেকেই বলেছেন, বিগত সময়ে রোকন উদ্দিন বাবুলের বিএনপির প্রতি ত্যাগ, তৃনমুল পর্যায়ে তার জনপ্রিয়তাই দেখেই দল তাকে মূল্যায়ন করেছেন। আশাকরি লালমনিরহাট-২ আসনটি তারেক রহমান কে নিশ্চিত উপহার দিতে পারবো আমরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি