
ওয়াদুদ আহমেদ মিলু লালমনিরহাট প্রতিনিধিঃ যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার দুহুলী স্কুল মাঠে শুরু হয়েছে মরহুম আবুল কাশেম মেম্বার স্মরণে মাদকবিরোধী আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট। রংপুর বিভাগের মোট ৮টি জেলার অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি ও শিয়ালখোওয়া স্কুল অ্যান্ড কলেজের সভাপতি বিশিষ্ট সাংবাদিক রেজাউল করিম মানিক। উদ্বোধনী ম্যাচে কুড়িগ্রাম জেলা দল ও গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার দুটি দল অংশগ্রহণ করে। খেলাটি দেখতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও প্রেস ফাইভের সভাপতি আলতাফুর রহমান আলতাফ, গাজী টেলিভিশনের সিনিয়র লালমনিরহাট
সুধীজন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় জনপ্রতিনিধি
আব্দুল করিম।
আলোচনা সভায় আয়োজক কমিটির প্রধান পৃষ্ঠপোষক নেছার উদ্দিন রুবেল বলেন, “বর্তমান সমাজে মাদক যুবসমাজের জন্য সবচেয়ে বড় হুমকি। তরুণদের খেলাধুলার সঙ্গে যুক্ত রাখতে পারলেই মাদক থেকে দূরে রাখা সম্ভব। সেই লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন।”
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক রেজাউল করিম মানিক বলেন, “খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি চরিত্র গঠনের অন্যতম মাধ্যম। নিয়মিত খেলাধুলার আয়োজন থাকলে যুবসমাজ মাদকের ভয়াল ছোবল থেকে মুক্ত থাকবে এবং পড়াশোনা ও সুস্থ সংস্কৃতিতে মনোযোগী হবে।”
টুর্নামেন্টে অংশগ্রহণকারী জেলা দলগুলো হলো—নীলফামারি, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, বগুড়া, লালমনিরহাট এবং স্বাগতিক লালমনিরহাট জেলা। আয়োজকরা জানান, ধারাবাহিকভাবে এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করা হবে।
উল্লেখ্য, প্রয়াত ক্রীড়া সংগঠক ও সমাজসেবক মরহুম আবুল কাশেম মেম্বারের স্মরণে প্রায় এক বছর আগে এই মাঠেই প্রথমবারের মতো এমন একটি আয়োজন করা হয়। তার স্মৃতিকে ধারণ করেই এবারের টুর্নামেন্ট আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হয়েছে।
Leave a Reply